• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে’


প্রকাশ:  ৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা সভাপতি বাবু উত্তম কুমার সাহা বলেছেন, ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা রুখে দাঁড়াবে। হিন্দুরা এ দেশে ভালো আছে। তাদের নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন বিএনপি ও দলের নেতারা।

নেতারা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মেতে উঠেছে ভারত ও দেশের মিডিয়াগুলো দিনের পর দিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা অন্য যে কোনো দেশের চেয়ে এখানে নিরাপদে আছে। হাসিনা সরকারের পতনের পর ভারত সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এ দেশের হিন্দুরা রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি নিরঞ্জন রায়, সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায়, সদস্য ডা. নারায়নসহ আট উপজেলার নেতারা।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ