• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার আটক ১

  খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৩:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
মানিকছড়িতে সেনা অভিযানে মদ ও ইয়াবা উদ্ধার আটক ১

খাগড়াছড়ির মানিকছড়িতে পৃথক অভিযানে ২৩০ পিচ ইয়াবা (মাদকদ্রব্য) ও ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে স্যালাইনের প্যাকেটভর্তি ১৫২ লিটার চোলাই মদ উদ্ধার করে সেনাবাহিনী। এসময় উত্তর গাড়ীটানা এলাকার চিহ্নিত মদ ব্যবসায়ী বান্দিরাম ত্রিপুরা (৪৪) কে আটক করা হয়। এসব মদ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়েছে বলে জানা যায়। এর আগে বিকেলে সাড়ে ৩টায় উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির খবরে অভিযান চালিয়ে ২৩০ পিচ ইয়াবা জব্দ করে সেনাবাহিনী। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি।

অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মদ ও ইয়াবা মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই  ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ মদ ও ইয়াবা ধ্বংসের যথাযথ আইনী পদক্ষেপ এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে'।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ