• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চৌমুহনীতে ছাত্রলীগ-আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৩

  নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৭:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালী চৌমুহনীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনীর রেল স্টেশন রোড এলাকা থেকে ২০-২৫ জনের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি চৌমুহনী বাজার প্রদক্ষিণ করে করিমপুর এলাকায় গিয়ে শেষ হয়।

স্থানীয়রা জানান, মিছিলটি বের হয় সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাবের নেতৃত্বে। অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে তারা শহরের প্রধান সড়কে অবস্থান নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, এই ঝটিকা মিছিলের আয়োজক ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাব, যিনি নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণের অনুসারী হিসেবে পরিচিত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এটিই প্রথম প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি বলে মনে করা হচ্ছে।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, -আমরা খবর পেয়েছি যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। আমাদের দলীয় কর্মীরা সেখানে গেলে তারা কাউকে পায়নি। এই ঘটনা প্রমাণ করে, এখনো সরকারি দলের কিছু অনুসারী নাশকতার চেষ্টা করছে।-

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক বলেন, -মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছে। বাকি যারা পালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ