• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

স্বাধীনতা দেশে একবারই হয় : টুকু

  সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৭:৪০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছবি: সংগৃহীত

নির্বাচন যত দেরি হবে ততো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হবে।  তারেক রহমানকে লিখিত জবান দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার  আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।  আজ একটি নতুন দল আছে, যারা নিজেরা কি বলে নিজেরাই বোঝে না। আর এদেশে আর একটি দল আছে যারা সব সময় জনগনের বিপক্ষে দাড়িয়েছে। ১৯৭১ সালে একবার এদেশের বিপক্ষে দাড়িয়েছে।  তার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা যাইনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শহরের পাঁচরাস্তা এলাকায় সিরাজগঞ্জ জেনা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

তিনি বলেন, একটা দেশের স্বাধীনতা একবারই হয়। যে স্বাধীনতা আমাদের একটা দেশ দিয়েছে। আর জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা পাওয়া যায়নি বরং দেশকে রাহু মুক্ত করা হয়েছে। এসময় তিনি আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে বলেন, পিআর কি এদেশর মানুষ তা বোঝে না। ভোট দিবে একজনকে আর নেতা হবে মালদীপ থেকে এমন পদ্ধতি বাংলাদেশর মানুষ চায় না। 

এসময় তিনি আরো বলেন, এদেশে হিন্দুরা যদি নির্যাতিত হয় তাহলে আ.লীগের আমলেও হয়েছে। হিন্দুদের অত্যাচার আ.লীগ করে, বিএনপি না। এই সিরাজগঞ্জের হিন্দুদের বেশিরভাগ সম্পত্তি আ.লীগই দখল করেছে। 

সমাবেশে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমিরুল ইসলাম খান আলীম,  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র সঞ্চালনায় ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ