• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে ‘জুলাই আর্টওয়ার্ক’

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ১ আগস্ট ২০২৫, ০৬:১৫ পি.এম.
শেয়ার করুন 0
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, সংগৃহীত ছবি
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, সংগৃহীত ছবি

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। তেমনি এই ‘জুলাই আর্টওয়ার্ক’ ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।

শুক্রবার (১ আগস্ট) বিকালে রাজধানীর বিজয় স্মরণীতে ‘জুলাই আর্টওয়ার্ক’ শিল্পপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের আমলে মানুষ যে শোষণ ও নিপীড়নের শিকার হয়েছে, তা গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সাধারণ মানুষ রাস্তায় বের হলেই তা দেখতে পাবে। তিনি আরও যোগ করেন, স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াই কঠিন ও সময়সাপেক্ষ। তবে সবাইকে নিয়ে এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় কারওয়ান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের নিপীড়ন এবং বিজয় স্মরণী থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬টি পিলারে গ্রাফিতি শিল্পকর্ম তৈরি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন