• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে- ডা. রফিক

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১ আগস্ট ২০২৫, ১০:১৭ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি-সংগৃহীত
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি-সংগৃহীত

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, চিকিৎসকরা মানব সেবায় নিয়োজিত সমাজের সম্মানিত একটি অংশ। তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। নিরাপদ কর্মস্থল নিশ্চিত না করা গেলে চিকিৎসকরা তাদের সর্বোচ্চটুক দিয়ে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে না এটাই স্বাভাবিক। ধারাবাহিকভাবে চিকিৎসকরা কর্মস্থলে আক্রান্ত হচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার সুষ্ঠু তদন্দ ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হয় না, ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকে।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

গত ৩১ জুলাই দিনাজপুরের হিলির হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চিকিৎসক নির্যাতনের ঘটনা ঘটেছে। উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মশিউর রহমান ও প্রশিক্ষণরত স্বাস্থ্য সহায়ক ফয়সাল হোসেনের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।

ডা. রফিক বলেন, যদিও এই ন্যাক্কারজনক ঘটনার পরবর্তীতে স্থানীয়ভাবে দুষ্কৃতকারী উক্ত চিকিৎসকের কাছে ক্ষমা চেয়ে তার মোবাইল ফোনটি ফেরত দিয়েছেন তথাপি আইন নিজের হাতে তুলে নেয়ার এমন ঘটনায় শুধুমাত্র ক্ষমা চাওয়ার ভিতরেই সীমাবদ্ধ থাকাটা সমীচীন নয়। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারলে চিকিৎসক নির্যাতনের ঘটনা নিত্তনৈমিত্তিক ঘটনায় পরিণত হতে পারে যা অত্যন্ত উদ্বেগজনক।

সংশ্লিষ্টদের কাছে আহবান এই ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, একইসাথে অতীতে ঘটে যাওয়া সকল চিকিৎসক নির্যাতনের বিচার ত্বরান্বিত করে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও রোগীবান্ধব করার ব্যবস্থা গ্রহণ করুন।

ভিওডি বাংলা/ এমপি
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন