• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাঘাটায় সিজুর মৃত্যুর ঘটনায় এসআই ক্লোজ

  সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০১:০১ পি.এম.
শেয়ার করুন 0
রাকিবুল ইসলামকে ক্লোজ-ছবি সংগৃহীত
রাকিবুল ইসলামকে ক্লোজ-ছবি সংগৃহীত

সাঘাটায় পুলিশের তাড়া খেয়ে পুকুরের পানিতে ডুবে শিবির নেতা সিজু মিয়া মৃত্যুর ঘটনায় ওই থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামকে ক্লোজ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাসিন্দা শিবির নেতা সিজু মিয়াকে মোবাইলে কল দিয়ে থানায় ডেকে নেন এসআই রাকিবুল ইসলাম। 

থানায় গেলে সিজুকে বলা হয়, তার কাছে চোরাই মোবাইল পাওয়া গেছে। এ কারণে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একপর্যায়ে সিজু ক্ষুব্ধ হয়ে রাত ১০টার দিকে থানার ভেতরের পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। 

এ সময় পুলিশের তাড়া খেয়ে আত্মরক্ষায় পুকুরে ঝাঁপিয়ে পড়েন তিনি। তাকে ধরতে পুলিশ ও স্থানীয় জনতা পুকুরের চারপাশ ঘেরাও করে। এ সময় নিরূপায় হয়ে পুকুরের পানিতে ভাসতে থাকেন তিনি। সেখানে স্থানীয় লোকজন ও পুলিশের মারধরের ফলে পানিতে ডুবে মৃত্যু হয় সিজুর। 

পরেরদিন গতকা শনিবার (১ আগস্ট) সকালে বাধ্য হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে পুকুর থেকে সিজু মিয়ার লাশ উদ্ধার করে।

এ ঘটনার রহস্য উদঘাটনে রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি ও গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে দু’টি তদন্ত টিম গঠন করা হয়। তদন্তে কী পাওয়া গেল তা প্রকাশ করা হয়নি। তবে এসআই রাকিবুলকে প্রত্যাহার করা হয়েছে।

ভিওডি বাংলা-ইমন মিয়া/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ