• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ব্যবসায়ীকে জিম্মি করে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০১:৫১ পি.এম.
শেয়ার করুন 0
অভিযুক্ত আসাদুজ্জামান জনি। সংগৃহীত ছবি
অভিযুক্ত আসাদুজ্জামান জনি। সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে মারধর, বালুতে পুঁতে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী শাহনেওয়াজ কবীর টিপু নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

বুধবার (৩০ জুলাই) অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে জানিয়েছেন টিপুর স্ত্রী আসমা খাতুন। পরদিন (৩১ জুলাই) তিনি স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, গত বছরের ২ সেপ্টেম্বর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে প্রথম দফায় ২ কোটি টাকা আদায় করা হয়। পরে ১৮ সেপ্টেম্বর তাকে ফের অপহরণ করে পার্কে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করা হয়।

এ সময় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়ে ১ কোটি টাকার চেক এবং ছয়টি ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়া হয়। অভিযোগে আসাদুজ্জামান জনি ছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সৈকত হোসেন হিরা ও সম্রাট হোসেনের নাম রয়েছে।

জনি তার নিজের ফেসবুক পেজে ‘ষড়যন্ত্রের শিকার’ দাবি করে লিখেছেন, ‘৫ তারিখের পর থেকে যাদের ষড়যন্ত্রে আমি আক্রান্ত হয়েছি, তাদের শিকড় উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।’

নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘জনির বিরুদ্ধে আগেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে এখন আমাদের কেউ না।’

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, “তিনি আমার কাছে কোনও অভিযোগ দেননি।” অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ