• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবার উত্থিত হবে: নজরুল

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০৫:৩২ পি.এম.
শেয়ার করুন 0
নজরুল ইসলাম খান-ছবি সংগৃহীত
নজরুল ইসলাম খান-ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত না হলে দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।

আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘নির্বাচন যদি বিলম্বিত হয় বা যথাযথ পদ্ধতিতে না হয়, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। এখনও অনেক জায়গায় ক্ষমতাসীন দলের প্রভাব রয়ে গেছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে।’

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের দূরত্ব তৈরি হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। তবে বৃহত্তর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন