• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ছেলে ও বুবলীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ০৩:১৫ পি.এম.
শেয়ার করুন 0
একসঙ্গে শাকিব, বুবলী ও বীর । ছবি-সংগৃহীত
একসঙ্গে শাকিব, বুবলী ও বীর । ছবি-সংগৃহীত

আব্রাম খান জয়কে নিয়ে প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অবশ্য এর আগে থেকেই দেশটিতে অবস্থান করছিলেন জয়ের বাবা শাকিব খান। নিউইয়র্ক, নায়াগ্রা জলপ্রপাত ঘুরে জয়ের জন্য সেই সফর হয়ে উঠেছিল স্মৃতিময় এক অভিজ্ঞতা। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী অপুও।

এবার একই ঘটনা ঘটল শবনম বুবলী ও তার ছেলে শেহজাদ খান বীরের বেলায়ও। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিবের সঙ্গে দেখা গেল বুবলী ও বীরকে। দেশটির রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে ঘুড়ে বেড়াচ্ছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেসব ছবি। যেখানে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন শাকিব, বুবলী ও বীর। শাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর, পেছনে হাঁটছেন মা বুবলী। দৃশ্যটা নেহাতই পারিবারিক- চোখে-মুখে প্রশান্তি আর ছেলের প্রতি মায়া।

ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তারা।

এর আগেও বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব। সেসময় বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া