• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে : নাসির

  কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ:  ৪ আগস্ট ২০২৫, ০৪:১৮ পি.এম.
শেয়ার করুন 0
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সোমবার বন্দি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: সংগৃহীত
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সোমবার বন্দি নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। যারা জুলাই ও আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গত ১৭ বছরে যারা জেল খেটেছে, ৫ই আগস্ট এর পরেও আসিফ মাহমুদ সে সকল নেতাকর্মীদের জেলে প্রেরণ করেছেন। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতি নেই।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সোমবার (৪ আগস্ট) দুপুরে নাসির সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের গ্রেপ্তারের খবরে তার মা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছে। মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আমি দ্রুতসময়ের মধ্যে গ্রেপ্তার ১৩ নেতাকর্মীকে মুক্তির দাবি জানাই।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলখানায় সাক্ষাৎ শেষে তিনি নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ