• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গোপালগঞ্জ হামলার সমন্বয়কারী সহ গ্রেপ্তার ৩

  গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ৪ আগস্ট ২০২৫, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 0
গ্রেফতার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা। সংগৃহীত ছবি
গ্রেফতার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা। সংগৃহীত ছবি

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অন্যতম সমন্বয়কারী মাশরিকুল ইসলাম ইমনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-আইন বিষয়ক সম্পাদক এবং গণ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়া মানিকগঞ্জে পৃথক দুটি অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সমীর মৌলিক (৩৫) এবং পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহামুদুল হাসান মুন্নু দেওয়ান (৪৫)।

সোমবার (৪ আগস্ট) দুপুরে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ৩ আগস্ট রাতে র‌্যাব-৪ এর পৃথক অভিযানে তিনজনকেই গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, মাশরিকুল ইসলাম ইমন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং হামলাকারীদের সমন্বয়কারী হিসেবে কাজ করেন।

অন্যদিকে, মানিকগঞ্জের ঘিওর থানার ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে আসামি হিসেবে গ্রেফতার করা হয় যুবলীগ নেতা সমীর মৌলিক ও আওয়ামী লীগ নেতা মুন্নু দেওয়ানকে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ