• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তরুণী আহত

  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ১২:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক তরুণীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।  সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা সুমং গাছ বুনিয়া কারবারির মেয়ে।

স্বজনরা জানায়, মিয়ানমার সীমান্তে বাঁশ কোড়ল কাটার জন্য গেলে আকস্মিক মাইন বিস্ফোরণ ঘটে। এতে লাকি সিংয়ের পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ১২ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভিওডি বাংলা-আবু হানিফ/ জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ