• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাবনার ভাঙ্গুড়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ৬ আগস্ট ২০২৫, ০৩:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার গুরুত্বপূর্ণ একটি সড়ক- কলেজপাড়া থেকে মাস্টারপাড়া পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে চরম অবহেলার শিকার। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, যা সামান্য বৃষ্টির পানিতে, কাদা-পানিতে পরিণত হয়ে চলাচল সম্পূর্ণ অযোগ্য হয়ে মানুষের চলাচল দুর্বিষহ করে তুলছে। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এমন ভগ্নদশায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিদিন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।

জানা গেছে, এই সড়কটি শুধু ভাঙ্গুড়া পৌরসভার বাসিন্দাদের জন্যই নয়, বরং উপজেলা পরিষদ, থানা, হাটবাজার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী প্রধান রুট। অষ্টমিষা, খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ মানুষ।

পথচারী মোঃ আয়নাল সরদার ও রবিউল ইসলাম বলেন, এই রাস্তায় হাঁটতে গেলে পা আটকে যায়, পিছলে পড়ে আহত হচ্ছি। স্কুল-কলেজে যেতে খুব কষ্ট হয়।

গাড়ি চালক মোঃ আনোয়ার হোসেন জানান, গর্তে চাকা পড়ে প্রায়ই গাড়ি নষ্ট হচ্ছে। এতে ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি খরচও বাড়ছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে কোনো স্থায়ী সংস্কার না হওয়ায় জনজীবনে মারাত্মক প্রভাব পড়ছে। তারা অবিলম্বে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন।

ভাঙ্গুড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, সড়কটির অবস্থা সম্পর্কে আমরা অবগত। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ