• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কিশোরগঞ্জে ৩ শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০৩:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত তিনশতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন।

প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদেরকে আলোকিত করতে হবে।” বিশেষ অতিথি শরীফ মাহমুদ শিক্ষার্থীদেরকে লক্ষ্য স্থির করে অধ্যবসায়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সংবর্ধিত কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ