• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

বেসরকারি খাতের উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি


প্রকাশ:  ৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পি.এম.
শেয়ার করুন 0
বেসরকারি খাতের উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ১১৯ কোটি টাকা (প্রতি ডলার সমান ১১৯ টাকা ধরে)। এই ঋণ মূলত দেশের বেসরকারি আর্থিক ইউনিটগুলোর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) এডিবির ঢাকা অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এডিবি বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা করার জন্য অতিরিক্ত অর্থায়নে অনুমোদন করেছে।

বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এ প্রকল্পটি বাংলাদেশকে বেসরকারি খাতের অর্থায়নকে এগিয়ে নিতে কাজ করবে। দেশের অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি মোকাবিলায় সরকারি অর্থায়নের ওপর চাপ কমাতে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম করবে। ঋণটি লিঙ্গ জলবায়ু পরিবর্তনের ওপর দৃঢ় ফোকাসসহ, পিপিপির সংগঠনের মাধ্যমে টেকসই বেসরকারি বিনিয়োগকে সমর্থন করবে। এ জন্য বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি করবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন