• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে আমিনুল হক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ১০:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

ফুটবলের ক্ষুদে বিস্ময়কর প্রতিভাবান সোহানের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি এই সহায়তা প্রদান করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়ে পাঁচ বছরের সোহানের ফুটবল দক্ষতার ভিডিও ছড়িয়ে পড়লে তা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ভিডিওটি দেখে তিনি আবেগাপ্লুত হন এবং দলীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলার মতলব উত্তর  উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাড়ে পাঁচআনী গ্রামের সোহানদের বাড়িতে উপস্থিত হন আমিনুল হক। এ সময় তিনি সোহানের বাবা মোহাম্মদ সোহেল প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং সোহানের জন্য উপহার হিসেবে ফুটবল সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় আমিনুল হক বলেন, “তারেক রহমান সোহানের ভিডিও দেখে খুবই অনুপ্রাণিত হয়েছেন এবং তার পক্ষ থেকে সোহানের পরিবারকে সহায়তা করার নির্দেশ দিয়েছেন। তিনি শুধু ফুটবলের দায়িত্বই নেননি, বরং সোহানের পড়াশোনা ও পরিবারের সম্মানজনক জীবনযাপনের জন্য নিয়মিত অর্থ সহায়তার ব্যবস্থাও করেছেন। প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও জানান, সোহানের বাবার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সোহানকে বিকেএসপিতে খেলার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

আমিনুল হক বলেন, “আমরা বিশ্বাস করি দেশের আনাচে-কানাচে অনেক প্রতিভাবান শিশুরা রয়েছে, যাদের সঠিক পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমাদের দল বিশ্বাস করে ক্রীড়াক্ষেত্রে দলীয়করণ নয়, প্রতিভার ভিত্তিতে এগিয়ে নেওয়া দরকার। বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি জেলা-উপজেলায় বিকেএসপি প্রতিষ্ঠার মাধ্যমে একটি ক্রীড়াময় বাংলাদেশ গড়ে তোলা হবে।”

এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মো. শামীম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল ও সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন