• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ ৩২ ফিলিস্তিনি নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ১০:৪০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়েছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (আগস্ট)  ভোর থেকে গাজা শহরের বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

উল্লেখযোগ্য হামলাগুলোর মধ্যে রয়েছে: আল-শাতি শরণার্থী শিবির: একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় নিহত ৩ জন, শেখ রিদওয়ান এলাকা: এক বৃদ্ধ ও দুই নারী নিহত, আল-তুফাহ এলাকা: এক নারী এবং একই পরিবারের ৬ সদস্য (পিতা-মাতা ও চার শিশু) নিহত, নুসেইরাত শরণার্থী শিবির: অ্যাপার্টমেন্টে হামলায় নিহত ৪ জন, যাদের মধ্যে ২ জন শিশু, খান ইউনিস: একটি বাড়িতে গোলাবর্ষণে নিহত ৫ জন এবং ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায় গুলিতে নিহত আরও ৫ জন, আল-মাওয়াসি এলাকা: ড্রোন হামলায় এক নারী ও তার শিশু নিহত ও বানি সুহেইলা, খান ইউনিস: আরও ৩ জন বেসামরিক নাগরিক নিহত।

এদিকে, গাজায় চলমান এই অভিযান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত নভেম্বরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু