• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দেবিদ্বারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

  কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০১:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবিদ্বার উপজেলা শাখা।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের দেবিদ্বার উপজেলা সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমির ফেরদৌস আহম্মেদ এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানা উল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম, মো. তমিজ উদ্দিন, নূরুল হুদা, মো. জুনায়েদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে দেবিদ্বারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বক্তারা তাদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ