• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নেত্রকোণা জেলা মুক্তিযোদ্ধা সংসদের “এডহক” কমিটি গঠন

  নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০৮:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণা  জেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতির গৌরব ও অহংকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে।  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরিত ১১ সদস্যের এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটিতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান -কে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহাবুব  কে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার -কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী,ডাঃ নির্মল চন্দ্র চন্দ্র, আব্দুল বারী চান  মিয়া, মতিউর রহমান, আব্দুল জব্বার, আব্দুল হামিদ , জালাল উদ্দীন, নূরুল হক ভূঁইয়া।

এ সময় সংশ্লিষ্টরা জানান, এই কমিটি আগামী দিনে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা এবং একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের পূর্বপ্রস্তুতি হিসেবে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের সংবাদে জেলার মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে। তাঁরা মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া সংগঠনটি নতুন নেতৃত্বের মাধ্যমে আবারও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ