• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সালমানের পর এবার কপিল শর্মা টার্গেটে

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০৯:৪১ পি.এম.
শেয়ার করুন 0
সালমান খান, লরেন্স বিষ্ণোই, কপিল শর্মা  । সংগৃহীত ছবি
সালমান খান, লরেন্স বিষ্ণোই, কপিল শর্মা । সংগৃহীত ছবি

গত বছর থেকে বলিউড সুপারস্টার সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়ে এসেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার গ্যাং। এবার তাদের টার্গেটে উঠে এসেছে জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার নাম।

গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয় কপিল শর্মার কানাডার একটি রেস্তোরাঁয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই রাতে অন্তত ২৫ রাউন্ড গুলি চালানো হয়। তবে, সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগের তুলনায় এবার হামলাটি ছিল অনেক বেশি পরিকল্পিত ও ভয়ঙ্কর। এই হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। পাশাপাশি, গোল্ডি ব্রার ও গোল্ডি ঢিলোঁর গ্যাংও দ্বিতীয় হামলার দায় স্বীকার করেছে।

ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, হামলার পর ছড়িয়ে পড়া একাধিক ভিডিও বার্তায় আন্ডারওয়ার্ল্ড গ্যাং সদস্যদের বলতে শোনা যায়, "খুব শিগগিরই আরও একটি হামলা চালানো হবে—তবে এবার কানাডায় নয়, সরাসরি মুম্বাইয়ে।"

প্রসঙ্গত, ব্যবসায়িক উদ্দেশ্যে কপিল শর্মা সম্প্রতি কানাডায় একটি ক্যাফে চালু করেন। কিন্তু রেস্তোরাঁ খোলার এক সপ্তাহের মধ্যেই শুরু হয় হুমকি আসা। গত ৯ জুলাই রাত ১টার দিকে প্রথমবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঠিক এক মাস না যেতেই ফের দ্বিতীয় হামলার শিকার হয় ক্যাফেটি।

বর্তমানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে এই ঘটনার পর কপিল শর্মার ব্যক্তিগত নিরাপত্তা এবং মুম্বাইয়ে সম্ভাব্য হামলার আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে বলিউড অঙ্গনে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া