• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

গাজীপুরে উড়ালসেতুতে ঘুমানো নিয়ে বিরোধ, যুবক নিহত

  গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ৯ আগস্ট ২০২৫, ১১:১৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার উড়ালসেতুর নিচে ঘুমানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুয়েল, বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, রাতে ‘গল্প ছড়া’ চায়ের দোকানের পাশে কয়েকজন ভাসমান যুবক চট বিছিয়ে ঘুমাতে যান। ঘুমানো নিয়ে জুয়েল, রাকিব ও রবিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় রাকিবের হাতে থাকা ছুরি জুয়েলের বুকে ঢুকে পড়ে। এসময় রবিনের হাতেও আঘাত লাগে।

স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতালে, পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত ও আটককৃতরা ভাসমান এবং এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ