• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ব্রিটেনে সাইফুজ্জামানের ৩ কোম্পানি দেউলিয়ার পথে

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৯ আগস্ট ২০২৫, ০৫:১৫ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর- ছবি সংগৃহীত
সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর- ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক প্রশাসন সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী একটি প্রতিষ্ঠান। গত ২৯ জুলাই এ কোম্পানিগুলোর দায়িত্ব নেয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিসনাউ জানায়, এসব কোম্পানির মধ্যে রয়েছে জেটিএস প্রপার্টিস লিমিটেড, রুখমিলা প্রপার্টিস লিমিটেড এবং নিউ ভেঞ্চার্স (লন্ডন) লিমিটেড। তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৪২ মিলিয়ন পাউন্ড। এরমধ্যে কেবল জেটিএস প্রপার্টিসেরই সম্পদ রয়েছে ৭৭ মিলিয়ন পাউন্ড।

অর্থনৈতিক অস্থিরতা ও ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠানগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। জানা গেছে, এসব কোম্পানির বিরুদ্ধে মোট ৭৮ মিলিয়ন পাউন্ড ঋণখেলাপি রয়েছে, যার মধ্যে রয়েছে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের দেয়া ঋণও।

এর আগে ২০২৫ সালের শুরুতেও সাইফুজ্জামানের আরও তিনটি কোম্পানিতে প্রশাসক নিয়োগের খবর প্রকাশ করে বিসনাউ, যেগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ২৯ মিলিয়ন পাউন্ড। প্রশাসন সংস্থা ইতোমধ্যে সেসব প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি শুরু করেছে।

সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে অবৈধভাবে আবাসন খাতে বিনিয়োগের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক পদে থাকাকালীন দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে যুক্তরাজ্যে ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি সম্পদ অর্জন করেন। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) ইতোমধ্যে তার ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পদ জব্দ করেছে।

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত করছে।

সূত্র: বিসনাউ

ভিওডি বাংলা/ জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু