• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চৌগাছা ও ঝিকরগাছায় শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  যশোর প্রতিনিধি
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০১:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ও যশোর  আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় যশোরের চৌগাছা-ঝিকরগাছা উপজেলার ২২ ইউনিয়ন ও পৌরসভায় শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (৭ আগস্ট ) যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

তিনি বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার এবং সেবা করা আমাদের দায়িত্ব। সেবা প্রদানের ক্ষেত্রে কোন ভেদাভেদ নেই। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। 

এদিকে শনিবার (৯ আগস্ট)  সকালে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের দরগাহপুর মাদ্রাসায় উদ্বোধন করা হয় মাসব্যাপী ফ্রি ক্যাম্প। প্রধান অতিথি হিসাবে জামায়াত প্রার্থী বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা। এই এলাকার মানুষের সহযোগীতা পেলে পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় এই ক্যাম্পিং করা হবে। সেখানে শিক্ষার্থীর চোখ ও স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎসা দেওয়ার আশা ব্যাক্ত করেন তিনি। এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্যাম্পিং পরিচালনা করে সুন্নাতে খাতনা দেওয়ার চিন্তা রয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প দুই উপজেলার ২২ টি ইউনিয়নে ১দিন করে চিকিৎসা সেবা প্রদান করা হবে। পৌরসভা ও সকল ইউনিয়ন  ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবার মধ্যে থাকছে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা। চক্ষু রোগীদের ফ্রি চশমা ও ছানি অপারেশন করার ব্যবস্থা।  এছাড়া ৩৯ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে ঔষধ প্রদানসহ ব্লাড  প্রেসার পরিমাপ, রক্তের গ্রুপিং, ডয়বেটিস পরীক্ষা করে সেবা প্রদান করছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ