• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে রাজৈরে মানববন্ধন

  রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ১২ আগস্ট ২০২৫, ০৫:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলাস্থ পৌর ঈদগাহ মাঠের সামনে রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সার্বিক সহযোগীতায় ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ এর সাবেক স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার কাগজ এর জেলা প্রতিনিধি নাজমুল কবীর, ও দৈনিক জনতার জমিন, রাজৈর উপজেলা প্রতিনিধি  শহীদুল আলম।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি খন্দকার আব্দুল মতিন, বৈশাখী টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি  নিত্যানন্দ হালদার, দৈনিক আমার দেশের রাজৈর উপজেলা প্রতিনিধি এমদাদুল হক টুটুল বিশ্বাস, এশিয়ান টেলিভিশনের রাজৈর উপজেলা প্রতিনিধি অনাদি কুমার মন্ডল, দৈনিক বাংলাদেশ সমাচারের রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইন, চেতনায় বাংলাদেশের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন চৌধুরী হীরা, রাজৈর নিউজের স্থানীয় সম্পাদক  ই এইচ ইমন, দি ডেইলি ট্রাইবুনালের রাজৈর উপজেলা প্রতিনিধি প্রশান্ত কুমার কুন্ডু, দৈনিক ঢাকা রিপোর্টের রাজৈর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল, দৈনিক ডেসটিনির রাজৈর উপজেলা প্রতিনিধি   ফেরদৌস হাসান, দৈনিক বাংলা ৭১ এর রাজৈর উপজেলা প্রতিনিধি   বিপুল কুমার দাস দৈনিক গনতদন্তের রাজৈর উপজেলা প্রতিনিধি  সাজেদুল ইসলাম বোরাক প্রমুখ এস এম মেহেদী হাসান দৈনিক নিরপেক্ষ পএিকায় ও বট বাংলা রাজৈর উপজেলা প্রতিনিধি 

এসময় উপস্থিত সাংবাদিকগণ বলেন, আমরা সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। রাষ্ট্রের প্রতিটি মহল থেকে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে। চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে দিবালোকে তুহিনকে হত্যা করেছে একদল সন্ত্রাসী চাঁদাবাজ। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করার জোরালো দাবী জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ