• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ১২ আগস্ট ২০২৫, ০৬:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে  ঝালকাঠি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত  হয়। অনুষ্ঠানে ‘জেলা শ্রেষ্ঠ যুব সংগঠক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান।

২০১৬ সালে প্রতিষ্ঠিত ইয়ুথনেট গ্লোবাল প্রতিষ্ঠার শুরু থেকেই যুবদের নিয়ে সমাজ বদলের স্বপ্ন লালন করে আসছেন আরিফুর রহমান। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের ৫০টি জেলা ও বিশ্বের ১১টি দেশে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, সবুজ দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান বিষয়ে নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্বে মানতা সম্প্রদায়ের ১৭৮টি পরিবারকে সহায়তা প্রদানসহ নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় আমফান ও কোভিড-১৯ সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

২০২৪ সালে ইয়ুথনেট গ্লোবাল বিশ্বের সেরা পাঁচ যুব সংগঠনের একটি হিসেবে ইয়াং অ্যাক্টিভিস্ট সামিট-এর স্বীকৃতি অর্জন করে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আরিফুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি তরুণরাই পারে সমাজ বদলাতে। আমাদের শক্তি, সাহস আর সচেতনতাই পারে পৃথিবীকে বাঁচাতে। তাই আমি কাজ করে যাচ্ছি, যেন আরো হাজারো তরুণ সমাজ পরিবর্তনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা সিভিল সার্জন, ও পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ তিন শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ