• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে: চরমোনাইর পীর

  মাগুরা প্রতিনিধি
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ১১:২১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশে দৃশ্যমান সংস্কার ছাড়া কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। খুন, জুলুম, অর্থ পাচারের বিচার দেখতে চাই। এরপর প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’

মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকার নির্বাচনের ঘোষণা দিলেও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সোহাগের মতো তরুণকে পাথর মেরে হত্যা করা হয়েছে। সাংবাদিকরাও নিরাপদ নন। এমন পরিবেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

চরমোনাই পীর অভিযোগ করেন,  গত বছরের ৫ আগস্টের পর একটি বড় দল চাঁদাবাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে এখন চুপচাপ বসে আছে। এই কালো টাকা নির্বাচনের সময় গুণ্ডা তৈরি ও পরিবেশ নষ্টে ব্যবহৃত হবে। 

তিনি বলেন, ‘বর্তমানে প্রচলিত পদ্ধতিতে মাত্র ৩০–৪০ শতাংশ ভোটেই সরকার গঠন করা যায়। এতে ৬০–৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষিত থাকে। কিন্তু পিআর পদ্ধতিতে হলে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট আচরণ করতে পারবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা শাখার আমির মোস্তফা কামাল। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর জেলা আমির এমবি বাকেরসহ অনেকে।

সমাবেশ শেষে মাগুরা-১ আসনে মাওলানা নাজিরুল ইসলাম এবং মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ