• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শেবাচিম হাসপাতালের সংস্কার আন্দোলনে মহাপরিচালকের সমর্থন

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৬:২৫ পি.এম.
শেয়ার করুন 0
শেবাচিমের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবু জাফর। সংগৃহীত ছবি
শেবাচিমের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবু জাফর। সংগৃহীত ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের তিন দফা দাবির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবু জাফর।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শেবাচিমের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা কি বিনা কারণে সরকারের সঙ্গে বিরোধ চাই, নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য কেউ ফায়দা লুটুক—এ সুযোগ আমরা দিতে চাই না। আন্দোলনকারীদের প্রতি সহনশীল থাকার চেষ্টা করছি।”

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করে বিশৃঙ্খলায় জনভোগান্তি হচ্ছে, তাহলে তারা ব্যবস্থা নেবে। আন্দোলনকারীদের দাবি ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকাণ্ডে কোনও বিরোধ নেই বলেও উল্লেখ করেন তিনি।

মহাপরিচালক বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো ন্যায্য এবং স্বাস্থ্য অধিদফতরের সংস্কার কমিশনের সুপারিশমালাতেও তা অন্তর্ভুক্ত আছে। হাসপাতালের জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ চলছে। কিছু সংস্কার দ্রুত সম্ভব হলেও দীর্ঘমেয়াদী কাজের জন্য সময় ও সর্বস্তরের সহযোগিতা দরকার।

সভায় ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তাসহ সাত দফা দাবি তুলে ধরেন মহাপরিচালকের কাছে। এর আগে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলে তাদের দাবিতে ঐকমত্য প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, টানা ১৬ দিন ধরে শেবাচিমসহ দেশের বিভিন্ন হাসপাতালে অব্যবস্থাপনা দূরীকরণ ও তিন দফা দাবিতে আন্দোলন চলছে। আন্দোলন ক্যাম্পাস ছাড়িয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধে রূপ নিলে সাধারণ যাত্রী, পথচারী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েন।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির