• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কুড়িগ্রাম জেলা

পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেপ্তার

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ পি.এম.
শেয়ার করুন 0
পুলিশ নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থীসহ দালাল চক্রের ৫ জন গ্রেপ্তার

কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করে প্রায় ২ হাজার পরীক্ষার্থী।  

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা কার্যক্রম  চলাকালীন সময়ে কুড়িগ্রাম পুলিশ লাইন্স গেটের বাইরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগ দেবার কথা বলে বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করছে একটি দালাল চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদের কুড়িগ্রামের ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজপত্র সহ দালাল চক্রের ৩ জন এবং মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন,জাল  কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করায় আরও ২ জন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কুলামুয়া কালার চর এলাকার নুরনবী ইসলাম (১৮), বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার হজরত আলী (৪৮) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকার সোলায়মান মিয়া (৫০)। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় রাজারহাট উপজেলার কিশামত পাইকপাড়া এলাকার নাহিদ মিয়া (১৯) ও নিয়োগ সংক্রান্ত জ্বাল কাগজপত্র ও নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে কৃতকার্য হওয়ার চেষ্টা করায় ফুলবাড়ী উপজেলার আতিয়াবাড়ি এলাকার রাকিবুল হাসান রাকিব (১৯) কে গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার এবং ওসি ডিবি বজলার রহমান বলেন, নিয়োগ সংক্রান্তে অসৎ উপায় অবলম্বন করায় আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি।

কুড়িগ্রাম জেলায় শতভাগ সচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম পরিচালনা হচ্ছে। এবার নিয়োগেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সম্পুর্ন মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

ভিওডি বাংলা/মশিউর/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ