• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রংপুরে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাবু গ্রেপ্তার

  রংপুর প্রতিনিধি
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ১২:১৭ পি.এম.
শেয়ার করুন 0
স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবু-ছবি সংগৃহীত
স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবু-ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ জয়নাল আবেদীন বাপ্পি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। 

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বিভিন্ন পোস্ট করে আসছিলেন। সম্প্রতি তিনি আবারও রংপুর মহানগরীতে স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ১৪ আগস্টকে কেন্দ্র করে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীতে ফিরে এসে একত্রিত হওয়ার চেষ্টা করছে। এদের অধিকাংশের বিরুদ্ধেই ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো নগরীতে কঠোর নজরদারি জারি রয়েছে এবং মহানগর পুলিশ এসব অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ