• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাংশায় আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ০৪:১২ পি.এম.
শেয়ার করুন 0
সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন খন্দকার সাইফুল ইসলাম। গত বছরের জুলাই-আগষ্ট  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পাংশা মডেল থানার রিকুইজিশনের ভিত্তিতে গোয়েন্দা তথ্য ব্যবহার করে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খন্দকার সাইফুল ইসলাম বুড়ো পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, “নিরাপত্তার স্বার্থে বর্তমানে তাকে সদর থানায় হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে।”


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ