• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিস সেন্টার উন্নয়ন সভা অনুষ্ঠিত

  বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ০৭:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিস সেন্টার উন্নয়ন সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী পূণাঙ্গ সার্ভিস সেন্টার কর্তৃক মাসিক সমন্বয় ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার(১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জোন-২ বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইভিপি ও ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর জিএম আজগর হোসাইনের সঞ্চালনায় পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ কক্সবাজার কর্পোরেট জোন, প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড খোরশেদুল আলম চৌধুরী।

সভায় প্রধান অতিথি বীমা'র প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, জীবন এক অনিশ্চয়তার মাঝে প্রবাহমান। জীবনের প্রায় সকল ক্ষেত্রে ঝুঁকি বিরাজমান। ঝুঁকি যেন সারাক্ষণ আমাদের ছায়ার মতো অনুসরণ করে চলেছে। এই ঝুঁকিকে ভয় না পেয়ে আমাদের ঝুঁকি মোকাবেলা করতে হবে। আমাদের প্রয়োজন বীমা। জীবন চলারপথে এসব নানান রকম ঝুঁকি মোকাবেলার জন্যই বীমা হচ্ছে এক চমৎকার এবং অভিনব পদ্ধতি, যার মাধ্যমে ব্যক্তিগত ঝুঁকি হোক কিংবা ব্যবসায়িক ঝুঁকি- প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বীমা কোম্পানির নিকট সেই ঝুঁকি হস্তান্তর করা সম্ভব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম ২ ও ৯ এর ইভিপি এন্ড ইনচার্জ জাহাঙ্গীর আলম, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাঁশখালী গুনাগরী সাংগঠনিক অফিসের জিএম এন্ড ইনচার্জ মোহামম্মদ ইউসুপ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আনোয়ারা সাংগঠনিক অফিসের জিএম মোহাম্মদ ইদ্রিস ও সকল জিএম, এজিএম, বিএমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ