• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

বিশ্ববাজারে আবার বাড়লো স্বর্ণের দাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০২:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডলারের দরপতনে শুক্রবার (১৫ আগস্ট) স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি উৎপাদক মূল্যসূচক (পিপিআই) বেড়ে যাওয়ায় ফেডারেল রিজার্ভের বড় ধরনের (৫০ বেসিস পয়েন্ট) সুদ কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) স্পট গোল্ডের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৩৪৮ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ হাজার ৩৯৪ দশমিক ৩০ ডলার।

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাইয়ে পিপিআই বেড়েছে বার্ষিক হিসেবে ৩ দশমিক ৩ শতাংশ, যা পূর্বাভাসের (২ দশমিক ৫ শতাংশ) চেয়ে বেশি। সাপ্তাহিক বেকারভাতা আবেদনও প্রত্যাশার চেয়ে কম ছিল। যদিও ভোক্তা মূল্যসূচক (সিপিআই) জুলাইয়ে সামান্য বেড়েছে, যা সুদের হার কমানোর আশা জাগায়; কিন্তু উচ্চ পিপিআই ডেটা ফেডের নীতি শিথিলের গতি কমাতে পারে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেছেন, যদি পাইকারি দামের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকে এবং সিপিআইতে প্রভাব ফেলে, তাহলে সুদ কমানোর প্রত্যাশা আরও কমে যাবে, যা স্বর্ণের জন্য নেতিবাচক হতে পারে।

অন্য ধাতুর মধ্যে, স্পট সিলভারের দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩৮ দশমিক শূন্য ৫ ডলার, প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩৫২ দশমিক ৯৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ১৪৩ দশমিক ৩০ ডলারে নেমে এসেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন