• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি

  রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা শাখা কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি প্রথম নজরে আসে। ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। রূপসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান,  ভল্টে মোট ১৬ লাখ ১৬ হাজার টাকা রাখা ছিল, যা সম্পূর্ণটাই লুট হয়ে গেছে। 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘চুরির সময় ব্যাংকে কোনো নিরাপত্তাকর্মী নিয়োজিত ছিল না। দুর্বৃত্তরা এই সুযোগকে কাজে লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

তিনি আরও জানান,  আমরা ব্যাংকের অভ্যন্তরীণ ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। চুরির সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। 

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। চুরির ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ