• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

টাঙ্গাইলে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ করেছেন বিএনপি নেতারা

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ১১:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইল শহরের গোরস্থান নামক স্থানে আজ (১৬ আগস্ট) বেবীটেক্সি স্ট্যান্ডে সিএনজি, অটোরিকশা ও রিকশাচালক শ্রমিক ভাইদের মাঝে ধানের শীষ প্রতীকসংবলিত গেঞ্জি বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে টাঙ্গাইল জেলা শ্রমিক দল। 

ধানের শীষের কান্ডারি, টাঙ্গাইল সদর-৫ আসনের শ্রমবান্ধব জনপ্রিয় নেতা আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষ থেকে এই গেঞ্জি বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জনতার মেয়র মাহমুদুল হক সানু ভাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর), জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মমিনুল হক নিক্সন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ কাফী শাহেদ, জেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্বপ্রাপ্ত জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও আ হালিম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান নজরুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা ও সৈয়দ শাতিল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, জেলা যুবদলের সদস্য সাব্বির রতন, শ্রমিক দল নেতা ভাসানী, মুন্না, শামীম, কবীরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ‘শ্রমিক ভাইদের পাশে থাকাই বিএনপির আদর্শ। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ