• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

খালেদা জিয়ার জন্মদিনে নাচনমহল বিএনপির দোয়া মাহফিল

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ১২:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) মাগরিবের নামাজের পর স্থানীয় ভবানীপুর বাজারসংলগ্ন সড়কে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাচনমহল ইউনিয়ন বিএনপির নেতা মোঃ খলিলুর রহমান খলিল। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মোঃ জুয়েল রানা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কবির হোসেন মোল্লা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক মোঃ মামুন খান,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ খোকন হাওলাদার, যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ কবির মোল্লা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল মিঠু প্রমুখ।

বক্তব্যে কবির হোসেন মোল্লা বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো বছর ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারী হাসিনা সরকার তাকে মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাবন্দি করে মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন, আমরা দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মঞ্জু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ