• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে : আইন উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০২:১১ পি.এম.
শেয়ার করুন 0
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানুষ ভারত-থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিতে চায় না। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। কোনো রোগীকে অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

আইন উপদেষ্টা বলেন, পৃথিবীর কোনো দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় বরাদ্দ থাকে? বলেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?

তিনি বলেন, প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব। বড়লোকদের গলা কাটেন তাতে কোনো সমস্যা নাই। 

আসিফ নজরুল বলেন, আমার বাসায় একটা ছেলে ছিল আমার সাহায্যকারী হিসেবে, সে একদিন গেছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়েছে। পরে সে রাগ করে ঢাকার বাইরে থেকে চিকিৎসা করেছে, এতো টেস্ট লাগেনি।

এছাড়া হাসপাতলের চিকিৎসা সেবা নিয়েও অভিযোগ তোলেন আইন উপদেষ্টা। বলেন, একজন নার্স যদি ১২ হাজার টাকা বেতন পায়, তাহলে সে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবে? এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক