• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভুয়া তালাকনামা তৈরি করে প্রতারণার অভিযোগ হিরো আলমের

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০২:২৭ পি.এম.
শেয়ার করুন 0
রিয়া মনি ও হিরো আলম-ছবি সংগৃহীত
রিয়া মনি ও হিরো আলম-ছবি সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি এবং ম্যাক্স অভি মিলে ভুয়া তালাকনামা তৈরি করে প্রতারণা করেছেন। তিনি দাবি করেন, কাগজটি মিথ্যা তথ্যভিত্তিক ও বানোয়াট। 

এই ইস্যুতে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ঢাকায় নিজের অফিসে একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন হিরো আলম। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়ে বলেন, প্রতারণামূলক তালাকনামা দিয়ে তাকে দাম্পত্য বিষয়ে হস্তক্ষেপ করতে না দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গতকাল (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে হিরো আলম বলেন, ‘রিয়া মনি এখনও আমার বৈধ স্ত্রী। আমাকে যে ভুয়া তালাকনামা দেখানো হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ভবিষ্যতে রিয়া মনি ও অভি একসঙ্গে কোনো ভিডিও বানালে, যেখানেই পাবো, সেখানেই ধোলাই দেব।’

এ সময় তিনি আরও দাবি করেন, ইতিকে চার মাস আগে তালাক দিয়েছেন অভি। তবে অভি ইতিকে বিয়ে করতে রাজি নন, কারণ বিয়ে করলে অভির সঙ্গে তার কোনো পার্থক্য থাকবে না।

মিথিলা নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের বিষয়েও মন্তব্য করেন হিরো আলম। তার ভাষায়, মিথিলা আমার স্ত্রী নয়। সে ভাইরাল হওয়ার জন্য আমার সঙ্গে নাটক সাজিয়েছে এবং আমার নামে মামলা করেছে। প্রয়োজনে আমি জেলেও যেতে রাজি, কিন্তু তাকে স্ত্রী হিসেবে মেনে নেব না।

হিরো আলমের এসব মন্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া