• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কুড়িগ্রামে বিদ‍্যুৎ স্পৃষ্টে প্রাণ গেলো নারীর

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০২:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রতিবেশীর নতুন অটো রিকশা দেখতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার  তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম জরিনা বেগম (৪০)। তিনি  একই গ্রামের সফর উদ্দিনের স্ত্রী।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মৃত জরিনা বেগমের প্রতিবেশি আরিফুল ইসলাম  শুক্রবার রাতে একটি নতুন অটো রিকশা কিনে নিয়ে আসে। রাতেই বৈদ‍্যুতিক লাইনে অটো রিকশাটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে সেই অটো রিকশা দেখতে যান জরিনা বেগম। অটো রিকশাতে হাত দিতেই তিনি বিদ‍্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি ইউডি মামলা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ