• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গৌরীপুরে জমি দখল ও মারধরের অভিযোগ


প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০৫:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে ভূমি দখলকে কেন্দ্র করে বাদী পরিবারের দুই সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বাদী বাবুল মিয়া (৪৫), পিতা লাল মিয়া, লিখিত অভিযোগে জানান, তার দাদার নামীয় ৭ শতাংশ ভূমি (হাল খতিয়ান- ৩১৩, দাগ- ১২২৩, শ্রেণি- বাড়ী) তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিবেশী ১ নং বিবাদী মো: বাবুল মিয়া (পিতা- মৃত আফতাব উদ্দিন), ২ নং বিবাদী আল আমিন (২৫), পিতা- মো: সেলিম মিয়া, সহ আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি  শনিবার (১৬ আগস্ট) বিকালে তার বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে প্রবেশ করে।

অভিযোগে বলা হয়, বিবাদীরা বেআইনীভাবে বাঁশ, বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ ও ঔষধি গাছ কর্তন করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। পরে তারা জায়গাটি দখলের উদ্দেশ্যে নেট দিয়ে বেড়া নির্মাণ শুরু করলে বাদীর ভাগিনা কামাল মিয়া (২০) ও পিতা লাল মিয়া (৭৮) বাঁধা দেন। এসময় বিবাদীরা লাঠি দিয়ে তাদের মারধর করে গুরুতর জখম করে।

বাদী বাবুল মিয়া অভিযোগ করেছেন, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন—যেকোনো উপায়ে তারা উক্ত জমি দখল করবে, বাঁধা দিলে খুন করে লাশ গুম করবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে কামাল মিয়া, মোছা: জমিলা খাতুন ও লাল মিয়াসহ স্থানীয় অনেকে নাম উল্লেখ করেছেন।

এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গৌরীপুর থানা সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ