• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শেবাচিমে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলা

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৫, ০৭:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দীন রনি বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উসকানিতে গত বৃহস্পতিবার ছাত্রলীগের সাবেক কর্মী ও বর্তমান নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ কিছু রাজনৈতিক মহলের মদদে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহিউদ্দীন রনি।

রনি বলেন, ২০ দিনের শান্তিপূর্ণ আন্দোলনের পর এই হামলা হয়েছে। আন্দোলন থামাতে সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন কৌশল ব্যবহার করছে। তিনি অভিযোগ করেন যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আসার পর তার উসকানি ও হাসপাতাল পরিচালকের সংশ্লিষ্টতায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনি এই হামলার পূর্ণ বিচার চেয়েছেন।

তিনি বলেন, “আমরা কাউকে ভয় পাই না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। একজনকে মারলে দুইজন দাঁড়িয়ে যাবে, দুইজন মারলে দশজন।”

তিনি বলেন, স্বাস্থ্য খাতের এই ভয়াবহ সিন্ডিকেট ভাঙা না গেলে আন্দোলন চলবে। শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত। এই আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ