• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন আজ

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০১:২০ পি.এম.
শেয়ার করুন 0
কিংবদন্তি অভিনেত্রী শবনম-ছবি সংগৃহীত
কিংবদন্তি অভিনেত্রী শবনম-ছবি সংগৃহীত

‘রূপনগরের রাজকন্যা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন আজ রোববার (১৭ আগস্ট)। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি প্রথমবারের মতো একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন।

মাত্র ১৫ বছর বয়সে, ১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত হারানো দিন চলচ্চিত্রে নায়িকা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শবনম। তারও আগে, এহতেশাম পরিচালিত এ দেশ তোমার আমার সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় দেখা যায় তাকে।

১৯৬২ সালে উর্দু ভাষার চান্দা সিনেমায় অভিনয়ের মাধ্যমে সারা পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন তিনি। ষাটের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি একনাগাড়ে প্রধান নায়িকা হিসেবে দর্শকপ্রিয়তা ধরে রেখেছিলেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান, যেটি মুক্তি পায় ১৯৯৯ সালে।

চলচ্চিত্রে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পর এবারই প্রথমবারের মতো কোনো টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন শবনম। ৮০তম জন্মদিন উপলক্ষে তিনি হাজির হচ্ছেন চ্যানেল আইতে প্রচারিত ‘শবনম: রূপনগরের রাজকন্যা’ শিরোনামের বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন সাংবাদিক আবদুর রহমান। প্রচারিত হবে আজ রাত ৮টা ২৫ মিনিটে।

‘আমার সংসার’, ‘জুলি’, ‘জোয়ার ভাটা’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সহধর্মিণী’ থেকে শুরু করে ‘আম্মাজান’— বাংলা ও উর্দু ভাষার মিলিয়ে প্রায় ১৮০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম। এক সময়ের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা হয়েও তিনি ছিলেন সবার প্রিয় ‘ঘরের মেয়ে’-র মতো।

দীর্ঘ অভিনয়জীবন পার করেও এতদিন টেলিভিশনে কোনো অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত না হওয়াটা যেমন বিস্ময়ের, তেমনি এই জন্মদিনে সেই অপেক্ষার অবসান হওয়া নিঃসন্দেহে বিশেষ এক ঘটনা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া