• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ফেসবুকে পরীমণির ক্ষোভ

আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি -ছবি সংগৃহীত
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি -ছবি সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এক সময় তার জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করতেন। তবে এখন তার জীবনের কেন্দ্রবিন্দু তার সন্তানরা। গত ১০ আগস্ট নিজের সন্তানের তৃতীয় জন্মদিন উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি।

সবকিছু ঠিক থাকলেও, কয়েকদিন ধরে পরীমণি লক্ষ্য করছেন যে, সেই ব্যক্তিগত অনুষ্ঠানের ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানে আসা কিছু অতিথি সেই মুহূর্তগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছেন-যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৭ আগস্ট) ফেসবুকে এক পোস্টে পরীমণি লিখেছেন,  আমার জীবনের আনন্দঘন মুহূর্তগুলো যারা আমার সঙ্গে ভাগ করে নিয়েছে, তারা অনেকেই সেটাকে সামাজিক মাধ্যমে রিলস বা ব্লগ কনটেন্টে রূপান্তর করেছে। অথচ আমি এখন পর্যন্ত একটি ছবিও প্রকাশ করিনি। 

তিনি আরও বলেন, ‘আমার সন্তানরা আমার কাছে বিশেষ। তাদের নিয়ে আমি কোনো ব্যবসায়িক প্রচারণা করতে চাই না। যারা এই অনুষ্ঠানের ব্যক্তিগত মুহূর্তগুলো পাবলিক করেছেন, তারা দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন।’

পরীমণি তার পোস্টে এও জানান যে, যারা তার পরিবারের মূল্যবান সময়কে সামাজিক মাধ্যমে প্রচার করেছে, তাদের আচরণে তিনি ব্যথিত ও ক্ষুব্ধ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া