• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৮:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আগামী ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দল উপজেলা, পৌর ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার (১৭ আগস্ট) সকালে সারিয়াকান্দি পৌর বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলেব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বজলুল করিম টোটন।

‎উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম মাসুদুর রহমান রিবনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান শাকিল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জান শোভন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উপজেলা আল আমিন আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রোকনুজ্জামান জিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রিয়ংক সাহা শুভ, শাহজালাল শেখ প্রমুখ।

‎একইদিন পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর স্বেচ্ছাসেবকদল নেতা মাহমুদ ফায়াজী হান্নান এর সভাপতিত্বে ও মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম রানা ও মেহেদী হাসান সুবেল। এসময় পৌর প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ