• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কিশোরগঞ্জে বিএডিসি শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ১২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সাময়িক নিয়োজিত করার নীতিমালা ২০২৫ বাতিল এবং কৃষি প্রাণ শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়ন ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে ৩০ দিনের হাজিরা প্রধানের দাবিতে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও কর্মবিরতি ও মানববন্ধন পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকরা। 

সোমবার (১৮ আগস্ট) সকালে জেলার শিক্ষকপল্লী এলাকার অ্যাগ্রিকালচারাল সাপ্লাই কর্পোরেশন অফিসের সামনে দিনব্যাপী এ কর্মবিরতি ও মানববন্ধন করেছেন 

শ্রমিকেরা জানান, চলতি বছরের ১৫ এপ্রিল ২০২৫ গৃহীত ‘দত্তনগর দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫’ বাতিল করে ২০১৭ সালের ‘কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা’ অবিলম্বে কার্যকর করতে হবে। একই সঙ্গে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন চার মাসের ছুটি নিশ্চিত করা, বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, বছরে দুটি উৎসবভাতা ও বৈশাখী ভাতা প্রদান, অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, মৌসুমি শ্রমিক পদ্ধতির অবসান এবং মাসে ৩০ দিনের হাজিরা নিশ্চিত করার দাবি তোলেন তাঁরা।

সে সময় বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তাঁরা ন্যায্য সুবিধা পাচ্ছেন না। আমাদের দাবি অবিলম্বে না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ