• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৩:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

“তোমার হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়—লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজবাড়ী কনভেনশন সেন্টারে (নান্নু টাওয়ারের ৪র্থ তলা) জেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের এম তানভির এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি হাসান মাহমুদ। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মাহমুদুল হাসান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম (জাতীয় সংসদ সদস্য প্রার্থী, রাজবাড়ী-১), জেলা সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (জাতীয় সংসদ সদস্য প্রার্থী, রাজবাড়ী-২), সিনিয়র কনসালটেন্ট ও সাবেক সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস আলী মোল্লা, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান এবং রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোফাজ্জেল হোসেন।

বক্তারা বলেন, ছাত্রশিবির আগামী দিনের বাংলাদেশের নির্মাতা শক্তি। কারণ শিবির গড়ে তুলছে মেধাবী, সৎ, নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক, যাদের হাতে দেশ নিরাপদ থাকবে।

অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ