• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাজবাড়ীতে ভূয়া পুলিশ গ্রেপ্তার

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৫:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর কালুখালীতে পুলিশের পোশাক পরে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের সময় মো. তুষার শেখ নামে এক ভূয়া পুলিশকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সে কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুলিশের পোশাক পরে নিজেকে কনস্টেবল পরিচয় দিয়ে তুষার শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করে আসছিল। সোমবার দুপুরে আবারও চাঁদা আদায়কালে তাকে সাধারণ মানুষ ধাওয়া দিলে পালানোর চেষ্টা করে। পরে যৌথবাহিনীর সদস্যরা সেখান থেকে তাকে আটক করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী ও কালুখালী থানার এসআই রিপন মোল্লা যৌথভাবে অভিযানে অংশ নিয়ে তুষার শেখকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তার বড় ভাই পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ