• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

যশোরে প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন দেবর

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৬:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোরের শার্শায় প্রতিবেশী ভাবীকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন মুবায়দুল ইসলাম (৪৫) নামের দেবর।

নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের বিশেষঅঙ্গ কেটে দিয়েছেন বলে জানা যায়। গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার সময় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মুবায়দুল ইসলাম উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ৬ দিন পর মফিজুলকে সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে মফিজুলকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
 
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাতে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবীকে ধর্ষণের চেষ্টা করেন তার দেবর মুবায়দুল ইসলাম। নিজের সম্মান রক্ষার্থে ভাবী ধারালো অস্ত্র দিয়ে দেবরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। মারাত্মক জখম অবস্থায় মুবায়দুল ইসলাম চন্দনপুর গ্রামের এক গ্রামীণ চিকিৎসকের কাছে যান এবং সেখানে আটটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মুবায়দুল ইসলাম ও ভাবীর মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরও আবার এমন ঘটনা ঘটায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।
 
ঘটনার বিষয়ে ভিকটিম বলেন, “প্রতিবেশী দেবর আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এ কাজ করেছি।”

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম সোমবার রাতেই ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। সোমবার ভোরে নিজ বাড়ি থেকে মুবায়দুলকে আটক করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ