• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর পানি বিপৎসীমার ওপরে

  ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় তিন ইউনিয়নের অন্তত এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। একের পর এক গ্রাম ডুবে যাচ্ছে, পাশাপাশি তীব্র ভাঙনও দেখা দিয়েছে। নদীপাড়ের মানুষ ভিটেমাটি হারানোর ভয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। 

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে ঢেউখালী ও আকোটেরচর ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। নদীর পাশের ইটভাটা ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আড়িয়াল খাঁ নদীর পানি বিপৎসীমার ১০৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভাঙন ঠেকাতে আকোটেরচরের পদ্মাপাড়ে শয়তানখালী ট্রলারঘাট এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

চরনাছিরপুর, দিয়ারা নারিকেলবাড়িয়া ও চরমানাইর ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ফসলি জমি, আউশ ধান, সবজি ও কলার বাগান পানির নিচে তলিয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ায় নৌকা ছাড়া চলাচল সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের শঙ্কা রয়েছে, কয়েক দিনের মধ্যে আরও গ্রাম পানির নিচে তলিয়ে যেতে পারে।

সদরপুর ইউএনও জাকিয়া সুলতানা জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনে জরুরি সহায়তা প্রদান করা হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, স্রোত বেড়ে যাওয়ায় ভাঙন তীব্র হয়েছে এবং জরুরি এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ