• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাথর লুটের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর লুটের ঘটনায় অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, চলতি মাসের ৭, ৮ ও ৯ আগস্ট একদল দুষ্কৃতকারী গেজেটভুক্ত কোয়ারি থেকে অননুমোদিতভাবে ৪০–৫০ হাজার ঘনফুট পাথর উত্তোলন ও লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, জাফলং এলাকায় দীর্ঘদিন ধরেই অসাধু চক্র অবৈধভাবে পাথর লুট করছে। এর আগেও একই ধরনের ঘটনায় মামলা হয়েছিল। বর্তমান ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। অপরাধীদের কেউই ছাড় পাবে না বলেও তিনি জানান।

প্রসঙ্গত, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত জাফলং দীর্ঘদিন ধরেই অবৈধ পাথর উত্তোলন ও চোরাচালানের কারণে পরিবেশগত বিপর্যয়ের মুখে রয়েছে। পরিবেশবিদদের মতে, এভাবে চলতে থাকলে এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকিতে পড়বে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ